বাংলাদেশে প্রতিটি শিশুর জন্য অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে ‘চেইন অব হোপ’ শুরু করেছে ইউনিসেফ

বিশ্ব শিশু দিবসের প্রাক্কালে শুরু করা এই ক্যাম্পেইনে শিশুদের জন্য জরুরি পাঁচটি অগ্রাধিকার বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে, এর অগ্রগতি মূল্যায়ন করা হবে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে।

20 নভেম্বর 2026
UNI1045539
UNICEF/UNI1045539/Rasnat

ঢাকা, ২০ নভেম্বর ২০২৬- বাংলাদেশের ৬ কোটি শিশুরজন্য রাজনৈতিক অঙ্গীকারগুলোকে বাস্তব ও সুনির্দিষ্ট পদক্ষেপেরূপ দেওয়ার লক্ষ্যে ইউনিসেফ গতকাল ‘চেইন অব হোপ’ নামে একটি জাতীয় ক্যাম্পেইন (প্রচারাভিযান) শুরু করেছে।ইউনিসেফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরার বাংলাদেশ সফরকালে এই ক্যাম্পেইন শুরু করা হয়েছে। 

বিশ্বশিশু দিবসের প্রাক্কালে যাত্রা শুরু করা ‘চেইনঅব হোপ’ (আশার বন্ধন) উদ্যোগটি বাংলাদেশ সরকারের পাঁচ বছর মেয়াদি সংস্কার ও উন্নয়ন (জুলাই২০২৬–জুন ২০৩১) কৌশলবিষয়ক রূপরেখার সঙ্গে সামঞ্জস্য করে গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে গৃহীত অঙ্গীকারগুলোকে শিশুদের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও পরিমাপযোগ্য ফলাফলে রূপ দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য। ২০২৫সালের ডিসেম্বরে ১২টি রাজনৈতিক দলের সমর্থনে গৃহীত শিশু অধিকার ইশতেহারের ধারাবাহিকতায় এ ক্যাম্পেইনের মাধ্যমে সংসদ সদস্য, অংশীদার, বিভিন্ন জনগোষ্ঠী, তরুণ সমাজ ও বেসরকারি খাতকে পাঁচটি অগ্রাধিকারমূলক বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণে সম্পৃক্ত করা হবে।বিষয়গুলো হলো- কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা, শিশুশ্রম বন্ধ, প্রতিটি শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষা এবং সিসার বিষক্রিয়া প্রতিরোধ ও মোকাবিলা।

‘চেইনঅব হোপ’ ক্যাম্পেইনের আওতায় শিশুদের জন্য সুনির্দিষ্ট নীতিগত সংস্কার এবং আরও উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে। এর মধ্যে রয়েছে বাল্যবিবাহের সুযোগ তৈরি করে এমন আইনি ফাঁকফোকর বন্ধ করা; পাঁচবছরের কম বয়সী প্রতি১০টি শিশুর মধ্যে চারটি শিশুর জন্মনিবন্ধন বাদ রয়েছে, তাদের কাছে পৌঁছাতে সরকারি সেবাগুলোর সঙ্গে জন্মনিবন্ধন কার্যক্রম যুক্ত করা; স্কুল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও সক্ষম করেতোলা এবং শিশুশ্রম বন্ধে একটি কৌশল প্রণয়ন করা। প্রচারণার নির্ধারিত লক্ষ্য ও মাইলফলক অনুযায়ী অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।এই ক্যাম্পেইনে কী অগ্রগতি অর্জিতহলো তা ২০২৭ সালের ডিসেম্বরের শেষ নাগাদ একটি প্রতিবেদনে প্রকাশ করা হবে।

ক্যাম্পেইনের নামটি নেওয়া হয়েছে একটি শক্তিশালী প্রতীকীভাবনা থেকে: বাংলাদেশের ৬ কোটি শিশুএকে অপরের হাত ধরে প্রতীকীভাবে এমন এক আশার বন্ধন তৈরি করছে, যা বিশ্বজুড়ে বিস্তৃত। নিজেদের অধিকার ও স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায় একতাবদ্ধ হয়ে তারা গড়ে তুলছে আশার এক শৃঙ্খল।

ইউনিসেফের আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বলেন, “বাংলাদেশের প্রতিটি কন্যা ও ছেলে শিশুরই সুস্থভাবে, নিরাপদে ও সুরক্ষিত পরিবেশেবেড়ে ওঠার অধিকার রয়েছে। লেখাপড়া শেখার এবং নিজেদের সম্ভাবনারপূর্ণ বিকাশের সুযোগ পাওয়ার অধকিারও তাদের রয়েছে।” তিনি আরও বলেন, “তবুও অনেক শিশু এখনো এসব অধিকার থেকেবঞ্চিত। চেইনঅব হোপের মাধ্যমে আমরা বিভিন্ন অঙ্গীকারকে শিশুদের জীবনে বাস্তব পরিবর্তনে রূপ দিতে চাই। আর সেটা করা হবে নীতিমালা, প্রয়োজনীয় সম্পদ ও জবাবদিহি নিশ্চিতকরার মধ্য দিয়ে।কারণ প্রতিটি শিশুরই প্রতিশ্রুতির চেয়ে বেশি কিছুপাওয়ার অধকিার রয়েছে। প্রতিটিশিশুরই বাস্তব পদক্ষেপ প্রাপ্য।’

বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস ২০২৫) এর ফলাফলে শিশুদেরঅধিকার ও সুরক্ষা নিশ্চিতকরার জরুরি প্রয়োজনীয়তা উঠে এসেছে।জরিপে দেখা গেছে, ২০থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর বয়সের আগেই। ৫থেকে ১৭ বছর বয়সী শিশুদের ৯ দশমিক ২শতাংশ শিশুশ্রমে যুক্ত। পাঁচ বছরের কম বয়সী শিশুদেরমাত্র ৫৯ দশমিক ২ শতাংশের জন্মনিবন্ধন হয়েছে। জরিপে আরও দেখা গেছে, ১২থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮দশমকি ৪ শতাংশের রক্তে উচ্চ মাত্রায় সিসার উপস্থিতি রয়েছে।

বাংলাদেশে পাঁচ দিনের সফর কালে উইজেসেকেরা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে শিশুদের জন্য জাতীয় অগ্রাধিকারএবং বিভিন্ন অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার সম্ভাবনানিয়ে আলোচনা করেন তিনি।

উইজেসেকেরা ঢাকার কড়াইল এলাকায় ইউনিসেফের সহায়তায় পরিচালিত একটি শিশু সুরক্ষা কমিউনিটি হাব, একটি আলোক্লিনিক এবং একটি বর্জ্যপানিশোধনাগার পরিদর্শন করেন। এসময় তিনি নিজ নিজএলাকায় শিশুদের সুরক্ষায় কাজ করা তরুণনেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি তরুণ জলবায়ুকর্মী, শিশুসাংবাদিক এবং ইউনিসেফের ইয়াংপিপলস অ্যাডভাইজরি গ্রুপের সদস্যদের সঙ্গেও কথা বলেন।শিশুদের ভবিষ্যৎকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে তাদের মতামত ও অংশগ্রহণের ওপরগুরুত্ব আরোপ করেন তিনি।

কক্সবাজারে উইজেসেকেরা রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্যক্রম পরিদর্শন করেন। মানবিক সহায়তার জন্য অর্থায়ন কমে যাওয়ায় কীভাবে পাঁচ লাখেরও বেশি শিশুর জন্য জরুরি সেবাগুলো হুমকির মুখে পড়ছে, তা প্রত্যক্ষ করেন তিনি।

উইজেসেকেরা বলেন, “আমার এই সফরে ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন কমিউনিটিতে গিয়ে আমি শিশুদের সামনে থাকা কঠিন চ্যালেঞ্জগুলো যেমন দেখলাম তেমনি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে তাদের অসাধারণ দৃঢ় প্রত্যয়ও দেখেছি।” তিনি বলেন, “শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার অর্থবহ পরিবর্তন আনার এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।”

#### 

গণমাধ্যম বিষয়ক যোগাযোগ

মিগেল মাতেওস মুনোজ
ইউনিসেফ বাংলাদেশ
টেলিফোন: +8801713043478
ই-মেইল: [email protected]
ফারিয়া সেলিম
ইউনিসেফ বাংলাদেশ
টেলিফোন: +8801817586096
ই-মেইল: [email protected]

ইউনিসেফ সম্পর্কে

বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিনতম কিছু স্থানে কাজ করে ইউনিসেফ। ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে সর্বত্র সব শিশুর জন্য আরও ভালো একটি পৃথিবী গড়ে তুলতে আমরা কাজ করি।

ইউনিসেফ এবং শিশুদের জন্য এর কাজ সম্পর্কিত আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.unicef.org/bangladesh/

ইউনিসেফকে অনুসরণ করুন Twitter, Facebook, Instagram এবং YouTube-এ।