শিশুদের সহায়তায় ইউনিসেফের সঙ্গে যোগ দিন
- বাংলা
- English
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পেছনে পড়ে আছে অনেক শিশু।
বাংলাদেশে প্রায় ৬ কোটি শিশু রয়েছে। জন্মের সময় এবং পরবর্তী পাঁচ বছরে শিশু মৃত্যুর হার আগের দশকের তুলনায় কম, আরও অনেক বেশি মা সন্তান জন্মদানের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর সেবা নিচ্ছেন এবং আরও বেশি সংখ্যক শিশু শিক্ষার সুযোগ পাচ্ছে।
তবে এই অগ্রগতির সুফল সব শিশুর কাছে পৌঁছায়নি। দারিদ্র্য, অপুষ্টি, জলবায়ুজনিত দুর্যোগ, অনিরাপদ পানি ও স্যানিটেশন এবং শিক্ষা ও প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে নানা বাধা এখনো শিশুদের পূর্ণ সম্ভাবনা বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
শিশুদের নিয়ে সর্বশেষ জাতীয় জরিপে দেখা গেছে কেন এখনো অনেক কিছু করা বাকি রয়েছে।
- বাংলাদেশে প্রতি এক হাজার জীবিত জন্ম নেওয়া শিশুর মধ্যে ২২ জন নবজাতক মারা যায়। এটা পাঁচ বছরের কম বয়সী শিশুদের মোট মৃত্যুর ৬৭ শতাংশ।
- বাংলাদেশে প্রায় প্রতি দুইজন কন্যাশিশুর একজন, প্রায় ৪১ লাখ তরুণীর বিয়ে হয়ে যায় ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।
- বাংলাদেশে অন্তত ৩৪ লাখ শিশু বর্তমানে মা-বাবার যত্ন ছাড়াই পথে বসবাস করছে।
- বাংলাদেশের মাত্র ৩৯.৩ শতাংশ মানুষ নিরাপদ ব্যবস্থাপনার আওতায় সরবরাহকৃত পানীয় জল পানের সুযোগ পায়, যে পানিতে ই. কোলাই ব্যাকটেরিয়া নেই এবং আর্সেনিকের মাত্রা কম।
অর্থায়নের সীমাবদ্ধতা সত্ত্বেও ২০২৫ সালে ইউনিসেফ বাংলাদেশে ৩ লাখ ৩০ হাজারের বেশি শিশুর জন্য জীবন রক্ষাকারী বহুমুখী সহায়তা নিশ্চিত করেছে । জরুরি পরিস্থিতি ছাড়াও ইউনিসেফ লাখ লাখ শিশু ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও অধিকার নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে চলেছে।
আপনার সহায়তা দিয়ে আমরা আরও বেশি শিশুর কাছে পৌঁছাতে পারব।
আপনার সহায়তা পারে
প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও জীবনরক্ষাকারী সেবাসমূহ নিশ্চিত করতে, যাতে শিশুদের জীবনের শুরুটা সুন্দর হয়।
শিশুদের অপুষ্টি প্রতিরোধ করতে ও অপুষ্টির শিকার শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে, যাতে শিশুরা সুন্দরভাবে বেড়ে ওঠা ও বিকশিত হওয়ার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।
শিশু ও তাদের পরিবারকে বিশুদ্ধ পানি, স্যানিটেশন (পয়ঃনিষ্কাশন) এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সেবাসমূহ পেতে যা তাদেরকে রোগ-ব্যধি থেকে সুরক্ষিত করবে।
স্কুল, শিক্ষক ও লেখাপড়া বিষয়ক কর্মসূচিগুলোতে সহযোগিতা করতে, যাতে শিশুরা স্কুল থেকে ঝরে না পড়ে, স্কুলে ভালোভাবে শিখতে পারে এবং একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
সহিংসতা, বঞ্চনা, শিশুশ্রম ও শিশুবিবাহ প্রতিরোধে সহায়তা এবং সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের সহযোগিতা করতে।
দুর্যোগ ও অন্যান্য সংকটে শিশু ও তাদের পরিবারকে জীবনরক্ষাকারী সহায়তা প্রদান এবং সংকটকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত করতে।
ইউনিসেফকে কেন অনুদান দেবেন
আপনার অনুদান আপনাকে একটি মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত করবে
বিশ্বজুড়ে লাখ লাখ শিশুর জীবন বাঁচাতে সহায়তা করেছে ইউনিসেফ।
বিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৪৫ শতাংশ ইউনিসেফের সংগ্রহ করা টিকার মাধ্যমে সুরক্ষা পায়। বিশ্বে প্রতি চারটি শিশুর মধ্যে একটি শিশু জন্মগ্রহণ করে ইউনিসেফের সহায়তায় পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে। ২০২২ সাল থেকে ইউনিসেফের সহায়তায় ১৭ কোটি ৮০ লাখ শিশু শিক্ষার সুযোগ পেয়েছে। আপনার অনুদান যুক্ত হচ্ছে এমন একটি বৈশ্বিক উদ্যোগের সঙ্গে, যা শিশুদের জন্য আরও স্বাস্থ্যকর, নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছে।
আমরা একসঙ্গে শিশুদের জন্য কাজ করি
শিশুদের জন্য সেবাসমূহ আরও জোরদার করতে এবং শিশুদের জন্য আরও সুযোগ তৈরিতে আমরা একসাথে বাংলাদেশ সরকার, স্থানীয় কমিউনিটি ও অংশীজনদের সঙ্গে কাজ করি।
১৯৫২ সাল থেকে আমরা এখানে আছি, এবং ভবিষ্যতেও আমরা থাকব
৭০ বছরেরও বেশি সময় ধরে ইউনিসেফ বাংলাদেশে শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। সংকটের সময় ছাড়াও আমরা শিশু ও কমিউনিটিকে সহায়তা করে থাকি, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে, নতুন করে জীবন গড়তে পারে এবং বিকশিত হতে পারে।
শিশুদের যেখানে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানেই আমরা পৌঁছে যাই
শহর থেকে চরাঞ্চল, পাহাড়ি জেলা কিংবা দুর্গম জনপদ- যেখানেই শিশুদের সহায়তার প্রয়োজন, সেখানেই তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে আমরা কাজ করি।
বিকাশের মাধ্যমে নিরাপদে অনুদান দিন
বিকাশ হলো বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইলে আর্থিক লেনদেনের সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অন্যতম। বিকাশের মাধ্যমে আপনি সহজে ও সুবিধাজনকভাবে নিজের মোবাইল ফোন থেকেই নিরাপদে ইউনিসেফকে অনুদান দিতে পারেন।
প্রায়ই যেসব প্রশ্ন করা হয়
প্রায়ই যেসব প্রশ্ন করা হয়
ইউনিসেফ হলো জাতিসংঘের শিশু তহবিল।আমরা বিশ্বের ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে শিশুদের অধিকার রক্ষা এবং তাদের সুস্থভাবে বেঁচে থাকা, বেড়ে ওঠা ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করি। ইউনিসেফ বাংলাদেশে ১৯৫২ সাল থেকে সরকার, বিভিন্ন কমিউনিটি ও সহযোগী সংস্থার সঙ্গে একযোগে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা, শিশুদের সব ধরনের ক্ষতি থেকে সুরক্ষা দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানে কাজ করে আসছে। বিশেষ করে যেসব শিশুর কাছে পৌঁছানো সবচেয়ে কঠিন, তাদের পাশে দাঁড়ানোই আমাদের কাজের অন্যতম প্রধান লক্ষ্য।
বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের স্বেচ্ছায় দেওয়া অনুদানের মাধ্যমে ইউনিসেফের কার্যক্রম পরিচালিত হয়। ইউনিসেফ কীভাবে তার তহবিল ব্যবহার করে, তা আমাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখতে পারেন।
আপনার অনুদান ইউনিসেফকে সবচেয়ে বেশি প্রয়োজন এমন জায়গায় শিশুদের সহায়তা পৌঁছে দিতে সাহায্য করে। ফ্লেক্সিবেল ফান্ডিং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এবং আরও বেশি শিশুর কাছে পৌঁছাতে সহায়তা করে। কোন অনুদানই ছোট নয়।
• মাত্র ১০০ টাকা দিয়ে, ইউনিসেফ একটি শিশুকে প্রয়োজনের সময় খাওয়ার স্যালাইন (ওআরএস)-সহ জীবনরক্ষাকারী ডায়রিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে পারে।
• মাত্র ৫০০ টাকা দিয়ে, ইউনিসেফ অপুষ্টিতে ভোগা একটি শিশুকে জীবনরক্ষাকারী থেরাপিউটিক মিল্ক সরবরাহের মাধ্যমে তার চিকিৎসায় সহায়তা করতে পারে।
• প্রতি মাসে মাত্র ১২৫০ টাকা দিয়ে, ইউনিসেফ স্কুলের বাইরে থাকা একটি শিশুকে অনানুষ্ঠানিক শিক্ষায় ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে।
• মাত্র ২০০০ টাকা দিয়ে, ইউনিসেফ একটি শিশুর জন্য আজীবন জীবনরক্ষাকারী বিশুদ্ধ ও নিরাপদ পানি পাওয়ার সুযোগ তৈরিতে সহায়তা করতে পারে।
আপনার মতো দাতাদের ধন্যবাদ। কারণ আপনাদের সৌজন্যে আমরা শিশুদের জীবনে একটি সুন্দর পরিবর্তন আনতে পারি। আপনি বিকাশ এর মাধ্যমে নিরাপদে অনুদান পাঠাতে পারেন। বিকাশ অ্যাপ খুলুন, 'ডোনেশন' সিলেক্ট করুন, এবার ইউনিসেফ সিলেক্ট করুন, আপনার অনুদানের পরিমাণ লিখুন এবং আপনার পেমেন্ট কনফার্ম করুন। অথবা আপনি সহজে এই লিংকে ক্লিক করুন এবং স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করুন।
হ্যাঁ, আপনার অনুদান বিকাশের নিরাপদ প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠানো হচ্ছে। মনে রাখবেন, বিকাশের মাধ্যমে অনুদান নেওয়ার ক্ষেত্রে ইউনিসেফ কোনো তৃতীয় পক্ষের সঙ্গে যুক্ত নয়। তাই দয়া করে সতর্ক থাকুন, ইউনিসেফ নামে দাবি করা কোনো ভুয়া লিংক, ওয়েবসাইটে প্রবেশ করবেন না কিংবা এ ধরনের কোনো অ্যাপ মোবাইলে ডাউনলোড করবেন না। কেবল ইউনিসেফের ভেরিফায়েড (প্রমাণিত) যোগাযোগের চ্যানেলগুলো থেকে তথ্য সংগ্রহ করুন। আপনি যদি কোনো প্রতারণার শিকার হন তাহলে অবিলম্বে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। ইউনিসেফ সংক্রান্ত সম্ভাব্য কোনো প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে রিপোর্ট করতে চাইলে দয়া করে এখানে যোগাযোগ করুন [email protected]।
বিকাশের মাধ্যমে দেওয়া অনুদান বাংলাদেশে শিশুদের জন্য ইউনিসেফের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। এর ফলে শিশুদের যখন ও যেখানে সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে ইউনিসেফ সহায়তা পৌঁছে দিতে পারবে-তা সে সংকটকালীন পরিস্থিতি, অবহেলিত জনগোষ্ঠী বা দীর্ঘমেয়াদি কোনো কর্মসূচিই হোক না কেন।
আপনার অনুদান দেওয়া সম্পন্ন হলে আপনি বিকাশ থেকে এসএমএস এবং/অথবা অ্যাপের নোটিফিকেশনে লেনদেনের কনফার্মাশেন পাবেন। এ ছাড়া বিকাশ প্রতিটি অনুদানের সম্পূর্ণ ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করে।
আমরা এখানে আপনাকে সহযোগিতার জন্য আছি। আপনার অনুদান নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তা সে আপনার সম্পর্কিত তথ্য হালনাগাদ করা, অনুদানের পরিমাণ পরিবর্তন করা অথবা অন্য কোনো কিছু তাহলে [email protected]; or [email protected] অ্যাড্রেসে ইমেইল করুন এবং আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
ইউনিসেফ পরিবারে যুক্ত হতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের মৌলিক চাহিদা পূরণ এবং তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশের সুযোগ সম্প্রসারণে কাজ করতে আগ্রহী ও প্রতিশ্রুতিশীল পেশাজীবীদের আমরা সব সময় খুঁজছি। এ কাজে নানা চ্যালেঞ্জ রয়েছে। আমাদের সঙ্গে কাজ করার বর্তমান সুযোগগুলো দেখতে পারবেন এখান থেকে: https://jobs.unicef.org/en-us/listing/