জিলিয়ান মেলসপ
প্রতিনিধি (অন্তর্বর্তীকালীন) ইউনিসেফ বাংলাদেশ
- বাংলা
- English
১৯৭৯ সালে নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজের মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন খাতে মিস জিলিয়ান মেলসপের দীর্ঘ কর্মজীবন শুরু হয়। ১৯৮২ সালে তিনি অস্ট্রেলিয়ান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে যোগ দেন। সেসময় তিনি বাংলাদেশ, ভারত (একই সাথে নেপাল ও ভুটান), লাওস, দ্যা প্যাসিফিক,পাপুয়া নিউ গিনি ও ফিলিপাইনে অবস্থিত অস্ট্রেলিয়ান মিশনের দায়িত্ব পালন করেন।সবশেষে, তিনি উন্নয়ন সংস্থাটির জাতিসংঘ ও কমনওয়েলথ কর্মসূচির পরিচালক হিসেবে কাজ করেছেন।
জিলিয়ান ২০০৩ সালের এপ্রিলে ইউনিসেফে যোগ দিয়ে ফিজির সুভায় প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে তিনি 'প্যাসিফিক সাব-রিজিওনাল প্রোগ্রাম' এর আওতায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দ্বীপ দেশের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নেপাল (২০০৬–২০১১), চীন (২০১১–২০১৫) এবং ইথিওপিয়ায় (২০১৫–২০১৯) ইউনিসেফের প্রতিনিধি হিসেবে কাজ করেন।
অবসর নেওয়ার পর থেকে জিলিয়ান নিউইয়র্কে হিউম্যান রিসোর্সেস (এইচআর) ডিভিশনের ডিরেক্টর (মানবসম্পদ বিভাগের পরিচালক) (২০২১), ভারতে ইউনিসেফের প্রতিনিধি (২০২২) এবং আফগানিস্তানে সিনিয়র এইচআর অ্যাডভাইজার (২০২৪) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অকল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান ও ইতিহাসে স্নাতক, ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিটি কাউন্সেলিংয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।