এসেসমেন্ট অফ দ্য এডোলেসেন্ট-ফোকাসড ইন্টারভেনশন্স ২০১৭ – ২০২১

একসেলেরাটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) মিনিস্ট্রি অফ উইমেন এ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স (মওকা) এ্যান্ড ইউনিসেফ

Maria, a bright-eyed 5-year-old, joins Meem and their friends to embark on a magical painting adventure guided by Linda. With tiny hands gripping a brush, Maria discovers the joy of artistic expression, exploring colors and shapes with wonder.
UNICEF/UN0851646/Mawa

Highlights

এই গবেষণাটিতে বাংলাদেশের এপিসি প্রকল্পের অধীনে কিশোর-কিশোরীদের জন্য নেয়া পদক্ষেপসমূহের একটি সামগ্রিক মূল্যায়ন উঠে এসেছে। এই প্রকল্পের আওতাধীন কর্মসূচির (প্রোগ্রাম) তিনটি প্রধান ক্ষেত্রের অগ্রগতি, সাফল্য এবং চ্যালেঞ্জসমূহও বিশ্লেষণ করা হয়েছে, পাশাপাশি তারা কীভাবে জাতীয় শিশু সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং শিশু ও কিশোর-কিশোরীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সহায়তা করেছে তা মূল্যায়ন করা হয়েছে। এছাড়াও গবেষণাটিতে, এসকল কর্মসূচিকে বিবেচনা করে একটি (প্রোগ্রাম-ভিত্তিক) থিওরি অব চেঞ্জ (ToC)প্রণয়ন করা হয়েছে  যা ব্যাখ্যা করে কীভাবে কিশোর-কিশোরীদের উপযুক্ত এই  কর্মসূচি (প্রোগ্রাম)বর্তমানে সমাজে প্রচলিত ক্ষতিকর প্রথা প্রতিরোধে ও জেন্ডার-রূপান্তরমূলক চর্চা প্রচারে এবং তা ভবিষ্যতেও অব্যাহত রাখতে অবদান রাখতে পারে। সেইসাথে একটি ফলাফল কাঠামো(Results Framework) ও প্রমাণ-ভিত্তিক পরিকল্পনা তৈরি করা হয়েছে যা ভবিষ্যৎ বাস্তবায়ন ও প্রভাব মূল্যায়নের নির্দেশনা দেবে।পরিশেষে, গৃহীত সকল উদ্যোগ বা কর্মসুচিসমূহকে টেকসই করে তোলার জন্য গবেষণাটিতে সুপারিশমালা প্রদান করা হয়েছে; সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব (KKC) গুলোকে  ভবিষ্যতেও কৈশরকালীন বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের সুপারিশও উল্লেখ করা হয়েছে।

APC Assessment 2017-2021 - cover page
লেখক
ইউনিসেফ
প্রকাশের তারিখ
ভাষাসমূহ
ইংরেজি
আইএসবিএন
978-984-8969-45-8