হাসপাতাল থেকে ঘরে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই সর্বত্র
বরগুনায় ডেঙ্গু মোকাবিলায় লড়ছেন এক মা, নার্স ও তরুণ স্বেচ্ছাসেবী
- বাংলা
- English
সাবিতযে শারীরিকভাবে সুস্থ আছে, তা বোঝা যায় যখন এই চারবছর বয়সী প্রাণচঞ্চল ছেলেটি সারা বাড়ি দাপিয়ে বেড়ায়। আর তার পেছন পেছন ছুটতে ছুটতে মা শিমলা অনুরোধ করে, “একটু আস্তে!”
এরপর শুরু হয় লাফালাফি।
তারপর ছবি আঁকা।
আর বাড়িতে কোনো অতিথি এলে তো কথাই নেই! খুব সাবধানে অতিথির পায়ের কাছে অবিকল সাপের মতো দেখতে একটি খেলনা রেখে দেয় সাবিত। উদ্দেশ্য, তাঁকে ভয় পাইয়ে দেওয়া। আমরাও তার এই দুষ্টুমিরশিকার হয়েছি!
গত বছর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাবিত। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ১০৪ ডিগ্রি ফারেনহাইট জ্বর কিছুতেই কম ছিলনা। ছেলেকে ইনজেকশন দিতে হয়, হাতে লাগানো হয় স্যালাইনের নল—এসব দেখে ভেঙে পড়েছিলেন মা শিমলা।
এর মাত্র দুই মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শিমলা। এরই মধ্যে প্রথম সন্তানকে ডেঙ্গুর সঙ্গে লড়তে হচ্ছে। উদ্বেগের সঙ্গে ভর করেছিল ভয়ও।কারণ, এর কিছুদিন আগেই তাঁর এক সহকর্মীর তিন বছর বয়সী সন্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে।
তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠে সাবিত।হাসপাতালে চার দিন থাকারপর জ্বর কমে আসে, বাড়তে থাকে প্লাটিলেটের সংখ্যা। এরপর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাকে।
সেই অভিজ্ঞতার কথা সাবিতের এখন খুব একটা মনে নেই।জ্বর আর ইনজেকশন নেওয়ার কথা কিছুটা মনে আছে তার।তবে মায়ের মনে গেঁথে আছে অন্য একটি কথা। হাসপাতালে নেওয়ার পর সাবিতের প্রথম দিকের প্রশ্নগুলোর একটি ছিল, “আমি কি আমার পিটি ক্লাসে যেতে পারব না?”
স্কুলের প্রিয় এই ক্লাসটি মিস করতে হবে ভেবে বেশ চিন্তিত ছিল সে।
এই অভিজ্ঞতার পর শিমলার পরিবারের জীবনযাত্রায় বেশ পরিবর্তন এসেছে।
এখন পরিবারের সবাই মশারির মধ্যে ঘুমান। বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকলে নিয়মিত তা পরিষ্কার করেন।পান করা ও রান্নার জন্য বৃষ্টির পানি সংগ্রহ করে রাখেন তাঁরা। শিমলা খেয়াল রাখেন, সংরক্ষণ করা পানির পাত্রগুলো যেন সব সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়।ডেঙ্গুর মৌসুমে সাবিতের পোশাকের বিষয়েও বাড়তি সতর্ক থাকেন তিনি। ছেলের হাত-পা ঢাকাথাকে, এমন পোশাক পরান।ডেঙ্গু থেকে বাঁচতে সবসময় সতর্ক থাকতে হয় তাঁদের।
“পরিবারের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য।তবে সেই পানি যেন মশার বংশ বিস্তারের উৎস হয়ে নাওঠে,” বলেন শিমলা।
অনেক পরিবারের জন্য বৃষ্টির পানি একটা আশির্বাদ। কারণ, এ এলাকার ভূগর্ভস্থ পানিতে আয়রনের পরিমাণ অনেক বেশি। এতটাই বেশি যে, সেই পানি দিয়ে ভাত রান্না করলে ভাতের রং লাল হয়ে যায়। এ কারণে পান করা, রান্না ও গৃহস্থালির কাজে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখা অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ।
তাই সমস্যা বৃষ্টির পানি নয়, বরং সেই পানি যথাযথ ভাবে সংরক্ষণন করা। ২০২৫ সালে আইইডিসিআর ও আইসিডিডিআর,বিএর এক যৌথ গবেষণা অনুযায়ী, বরগুনায় জরিপ করা ৭৬ শতাংশ বাড়ির বৃষ্টির পানি সংরক্ষণের পাত্রে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
এ থেকে স্পষ্ট, ডেঙ্গু প্রতিরোধের কাজ শুরু করতে হবে মানুষের বসতবাড়ি থেকেই। পানির পাত্র, নর্দমা, বাড়ির উঠান কিংবা আশপাশের ছোট ছোট জলাশয়—যেখানেই পানি জমে মশার বংশ বিস্তারের সুযোগ তৈরি হয়, সেসব জায়গায় নজর দিতে হবে।
বরগুনাজেলা হাসপাতালে...
হাসপাতালের শিশু বিভাগের নার্স আয়েশার এখনো স্পষ্ট মনে আছে ২০২৫ সালে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময়কার ভয়াবহ পরিস্থিতির কথা।
“ডেঙ্গুর প্রাদুর্ভাবের চূড়ান্ত পর্যায়ে প্রতিদিন শিশু ওয়ার্ডে আটথেকে ১০ জন ডেঙ্গুরোগী ভর্তি হতো,” বলেন আয়েশা।
বরগুনা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যারয়েছে ৫০টি। কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় সেখানে ১৭০থেকে ১৮০ জন রোগীকে সেবা দিতে হচ্ছিল। পরিস্থিতি চরমে পৌঁছালে ২৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ৫০০ জনের বেশি রোগী চিকিৎসা নিতে আসতেন।
রোগীর চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে ওয়ার্ডের শয্যাগুলোর মাঝের ফাঁকা জায়গায়, হাসপাতালের করিডরে ও বারান্দায় তোশক পেতে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছিল। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের পাশাপাশি সাধারণ রোগীদেরও একই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোগীর আকস্মিক এই চাপ সামালদিতে গিয়ে ওষুধ ও স্যালাইনের সরবরাহ নিয়েও সংকটে পড়তে হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে।
“কোনো কোনো দিন খাওয়াদাওয়া করারও সময় পেতাম না,” বলেন আয়েশা।
এ পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে পাওয়া সহায়তা কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। রোগীর বাড়তি চাপ সামাল দিতে সরকার আরও চারজন চিকিৎসক নিয়োগ দিয়েছিল। স্থানীয় বাসিন্দারাও অনুদান নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।
সরকারের পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় ইউনিসেফও সহায়তা করেছিল। স্বাস্থ্যকর্মীদের ফ্লুইড ম্যানেজমেন্ট ও ডেঙ্গু শক সিনড্রোম বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া হাসপাতালের জন্য কিছু প্রয়োজনীয়সরঞ্জাম ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছিল।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, প্রায় ১২লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য বরগুনা জেলা হাসপাতালই একমাত্র সরকারি হাসপাতাল। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্তের ৫৯ শতাংশ এবং৪০টি মৃত্যুর ঘটনা বরগুনায় নথিভুক্ত হওয়ায় হাসপাতালটির ওপর চাপ ছিল প্রচণ্ড।
আয়েশার কাছে এসব সংখ্যা মানেপ্রতিটি শিশুর অসুস্থতা ও সুস্থ হয়েওঠার গল্প।
আয়েশাবলেন, “কোনো গুরুতর অসুস্থশিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকেবাড়ি ফিরলে আমার খুব আনন্দহয়। আমি নিজেও একজনমা—হয়তো এজন্যই শিশুওয়ার্ডে আসা প্রতিটি শিশুকেনিজের সন্তানের মতো মনে হয়।”
হাসপাতালেরবাইরে তখন ডেঙ্গু মোকাবিলায়কাজ করছিল আরেকটি দল।
বরগুনায়ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করলে ২৩বছর বয়সী সুবাহ আর চুপ করে বসে থাকতে পারেননি। পরিস্থিতি মোকাবিলায় কিছু একটা করার তাগিদ থেকে জুন মাসে ইউনিসেফের আয়োজনে কমিউনিটিভিত্তিক ডেঙ্গু সচেতনতা ও ব্যবস্থাপনা বিষয়ে একটি ওরিয়েন্টেশনে অংশ নেন তিনি।এরপর ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে আগ্রহী আরও কয়েকজন তরুণ-তরুণীর সঙ্গে যুক্ত হন।
তাঁরাবাড়ি বাড়ি গিয়ে মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করেছেন। বিভিন্ন স্কুলের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতনতা মূলক তথ্য দিয়েছেন। আয়োজনকরেছেন সাইকেল র্যালি, কথা বলেছেন বিভিন্নসামাজিক অনুষ্ঠানে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিও নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করেছেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দিতে তাঁরা ব্যবহারকরেছেন সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় কমিউনিটি রেডিও ও মাইকিং। আয়োজনকরেছেন বিভিন্ন সচেতনতামূলক সভা ও মতবিনিময়।
তরুণদেরএই দলগুলো সম্মিলিতভাবে এলাকার নয়টি ওয়ার্ডে কাজকরেছে।
সুবাহরস্মৃতিতে এখনো সেই সময়েরকথা স্পষ্ট। তিনি বলেন, “পরিস্থিতিছিল ভীতিকর। তবে এমন পরিস্থিতিতেডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে দেখেমনে হয়েছিল, এ যেন একসুন্দর জাদু!”
সুবাহও অন্য তরুণ স্বেচ্ছাসেবকেরা ডেঙ্গু প্রতিরোধে নেওয়া বৃহত্তর উদ্যোগের অংশ ছিলেন। তাঁদের এই উদ্যোগের আওতায় ৫ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থীও তাঁদের পরিবারের সদস্যদের কাছে সচেতনতামূলক বার্তাপৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল।
সুবাহর মতে, যে কোনো সংকটেদ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রেতরুণদের বিশেষ ভূমিকা রয়েছে।
তাঁর ভাষায়, “তরুণেরা কৌতূহলী, উদ্যমী ও সমস্যা সমাধানেআগ্রহী। আমরা অনলাইনে সক্রিয়, একে অপরের সঙ্গে যুক্ত এবং পরস্পরকে প্রভাবিতকরি। আমরা অনেক কিছুজানি। আর যা জানিনা, তা জানতে দেরিহয় না—এক ক্লিকেইপ্রয়োজনীয় তথ্য পাওয়া যায়।”
বরগুনাথেকে ডেঙ্গু এখনো নির্মূল হয়নি।আয়েশা যথার্থই মনে করিয়ে দিয়েছেন, শুধু হাসপাতালের পক্ষে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয়।একটি শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও তার আশপাশে মশার বংশবিস্তারের একাধিক উৎস থেকে যেতে পারে।একজন নার্স হাসপাতালের ব্যস্ত ও ক্লান্তিকর শিফট শেষে বাড়ি ফিরলেও পরদিন আবার সেই ওয়ার্ডে একাধিক ডেঙ্গু রোগী ভর্তি হতেপারে। একজন তরুণ স্বেচ্ছাসেবক শত শত বাড়ির দরজায় কড়া নাড়তে পারেন, কিন্তু তিনি চলে আসার পর মানুষ কীভাবে সচেতন থাকছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে, তার ওপরই নির্ভর করে ডেঙ্গু প্রতিরোধের সাফল্য।
ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোর সক্ষমতা আরও বাড়াতে হবে। স্বাস্থ্যকর্মীদের নিরবচ্ছিন্ন সহায়তা দিতে হবে, যাতে তাঁরা দায়িত্ব পালন করে যেতেপারেন। একই সঙ্গে পরবর্তী প্রাদুর্ভাব দেখা দেওয়ার আগেইতা প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য ও উপকরণ পৌঁছে দিতে হবে কমিউনিটির মানুষের কাছে। তা না হলে হাসপাতালের ওয়ার্ডে রোগীর চাপ বাড়বে, উদ্বেগে দিন কাটবে অভিভাবকদের, অসুস্থ হবে শিশুরা। আর দুঃখজনকভাবে, প্রাণহানির ঘটনাও বাড়তে পারে।


