বিদ্যা সিনহা সাহা মীম

২০২২ সাল থেকে ইউনিসেফ ন্যাশনাল এম্বাসেডর

Bidya Sinha Saha Mim
UNICEF/UN0638012/Mawa

"দেশ হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি, আর আমি বিশ্বাস করি এদেশে শিশু ও নারীর অধিকার নিশ্চিত করতে আরো যেটুকু পথ পাড়ি দেওয়া প্রয়োজন তা আমরা দিতে পারবো। সম্মিলিতভাবে আমরা পরিবর্তনের অনুপ্রেরণা জোগাতে এবং সব ধরনের সহিংসতা বন্ধে ভূমিকা রাখতে পারবো"

বিদ্যা সিনহা সাহা মীম

বিদ্যা সিনহা সাহা মীম একজন স্বনামধন্য ও সবার প্রিয় অভিনেত্রী। । জাতীয় পুরস্কারে ভূষিত এবং বিনোদন জগতে বিভিন্ন কাজের জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তিনি তাঁর প্রভাবশালী সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মকে ব্যবহার করে নারী অধিকারের পক্ষে কথা বলেন; এবং তাঁর লাখো অনুসারীদের কাছে তিনি সহিংসতার বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বরে পরিণত হয়েছেন। বাংলাদেশে নারী ও শিশু অধিকার রক্ষা এবং সমাজের সবচেয়ে অরক্ষিত জনগোষ্ঠীর জন্য একটি নিরাপদ পৃথিবী নির্মাণে তাঁর অঙ্গীকারের কারণে মীম ২০২২ সালের মে মাসে ইউনিসেফ বাংলাদেশের ন্যাশনাল এম্বাসেডরস হিসেবে নিযুক্ত হয়েছেন। ২০২০ সাল থেকেই মীম ইউনিসেফের একজন বন্ধু হিসেবে পাশে আছেন; এবং মাস্ক পরিধান পরিধান ও কোভিড-১৯ এর টিকা গ্রহণে মানুষকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।