বাংলাদেশে তরুণ চেঞ্জমেকারদের জন্য লিডারশিপ কর্মসূচি চালু করল ইউনিসেফ
- বাংলা
- English
বিষয়টি কী:
বাংলাদেশে তরুণ নেতৃত্বের ক্ষমতায়নের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের লি কাওন ইউ স্কুল অব পাবলিক পলিসির (এলকেওয়াইএসপিপি) সঙ্গে যৌথ উদ্যোগে ‘ইয়াং লিডারশিপ প্রোগ্রাম’ শীর্ষক একটি আবাসিক কর্মসূচি চালু করছে ইউনিসেফ। এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের নীতি-নির্ধারণী, অ্যাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ে আবশ্যকীয় দক্ষতাসম্পন্ন করে তোলার লক্ষ্যে কাজ করা হবে।
এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পাবলিক পলিসি সাইকেল (সরকারি নীতি প্রক্রিয়া) ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের জন্য প্রয়োজনীয় কৌশল সম্পর্কে ধারণা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সক্ষম এমন কার্যকরী টুল সরবরাহ করা হবে। অংশগ্রহণকারীরা কৌশলগত নীতি-নির্ধারণ, কার্যকর যোগাযোগ স্থাপন এবং বাস্তবসম্মত উপায়ে সমস্যার সমাধানসহ সুনেতৃত্বের জন্য জরুরি দক্ষতাগুলো রপ্ত করতে পারবেন।
এই কর্মসূচির জন্য ৩০ জন অংশগ্রহণকারীকে নির্বাচন করা হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যাবতীয় খরচ যেমন তাদের আবাসন, খাবার এবং নির্ধারিত স্থানে যাওয়া ও আসার জন্য যাতায়াত খরচ দেয়া হবে ।
বিস্তারিত তথ্যের জন্য বিস্তারিত গাইডলাইন ডাউনলোড করুন।
কে বা কারা:
তরুণ বাংলাদেশি নেতৃবৃন্দ, যারা:
• বাংলাদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ব্যাচেলর (সম্মান) ডিগ্রিধারী।
• ইংরেজিতে সাবলীল।
• পেশাগত কাজ, লেখাপড়া বা কনিউনিটি-ভিত্তিক/সামাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে শান্তি ও সমৃদ্ধির প্রতি অঙ্গীকার প্রদর্শন করেন।
• ৩০ বছরের কম বয়সী।
কখন:
• আবেদনের সময়সীমা: ৫ মার্চ- ৩০ মার্চ ২০২৫
• কর্মসূচির তারিখ: ৪-১০ মে ২০২৫ (যাতায়াতের সময়সহ)
কোথায়:
ঢাকা, বাংলাদেশ (আবাসিক)
যেভাবে আবেদন করতে হবে:
আবেদনকারীকে অবশ্যই ৩০ মার্চ ২০২৫ এর মধ্যে [email protected] মেইলে নিম্নোক্ত ডকুমেন্টগুলো পাঠাতে হবে। বিষয় লিখতে হবে "Application Young Leaders 2025":
• স্টেটমেন্ট অব পারপাস (উদ্দেশ্যের বিবরণ) সর্বোচ্চ তিন পৃষ্ঠা
• জীবনবৃত্তান্ত/সিভি (সর্বোচ্চ দুই পৃষ্ঠা)
• পাসপোর্ট-সাইজের ছবি (জেপিজে ফাইল)
• দুটি প্রফেশনাল লেটার অব রিকমেন্ডেশন
• শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি
• ইংরেজিতে নিজের পরিচয় প্রদানমূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিটের)
কেন:
এই কর্মসূচির আওতায় বাংলাদেশের পরবর্তী প্রজন্মের জন্য নেতৃত্ব গড়ে তোলা হবে। তাঁরা যেন নিজেদের কমিউনিটি ও দেশে ইতিবাচক সামাজিক ও নীতিগত পরিবর্তন আনতে পারে, সেজন্য তাঁদেরকে সক্ষম করে তোলা হবে।
ইউনিসেফের অঙ্গীকার:
ইউনিসেফ বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকারাবদ্ধ। জেন্ডার, জাতিগত পরিচয়, প্রতিবন্ধিতা, ধর্ম বা সামাজিক অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড নির্বিশেষে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে ইউনিসেফের। একইসঙ্গে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য ইউনিসেফ সংখ্যালঘু গোষ্ঠী আবেদনকারী এবং নারীদেরকে আবেদন করায় জোরালোভাবে উৎসাহিত করে থাকে।
ইউনিসেফ সম্পর্কে
বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিনতম কিছু স্থানে কাজ করে ইউনিসেফ। ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে সর্বত্র সব শিশুর জন্য আরও ভালো একটি পৃথিবী গড়ে তুলতে আমরা কাজ করি।
ইউনিসেফ এবং শিশুদের জন্য এর কাজ সম্পর্কিত আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.unicef.org/bangladesh/
ইউনিসেফকে অনুসরণ করুন Twitter, Facebook, Instagram এবং YouTube-এ।