মানসম্পন্ন শিক্ষায় মেয়ে শিশু এবং তরুণদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ইউনিসেফ যুক্তরাজ্য সরকারের থেকে ৩ কোটি ৪৭ লাখ ডলার পেয়েছে
- বাংলা
- English
ঢাকা, ২৬ নভেম্বর ২০২১ – যুক্তরাজ্য সরকার ব্রিটিশ হাই কমিশন, ঢাকার মাধ্যমে সম্প্রতি ইউনিসেফকে বাংলাদেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত এবং আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে আছে এমন শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ তৈরি করতে ৩ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার দিয়েছে।
“প্রতিটি শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কিন্তু সব স্তরে সমান সুযোগ এবং মানসম্পন্ন শিক্ষা প্রদানের ক্ষেত্রে জটিল কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে,” বলেছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মি. শেলডন ইয়েট।
"যুক্তরাজ্য সরকারের এই উদার অবদান ইউনিসেফকে বাংলাদেশ সরকার এবং অংশীদারদের সাথে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে এবং বিশেষ করে যে সুবিধাবঞ্চিত বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষা কোভিড-১৯ মহামারীর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তা করতে বড় ভূমিকা রাখবে।"
যুক্তরাজ্য সরকারের সাথে ইউনিসেফের এই যৌথ উদ্যোগ স্কুল ব্যবস্থার বাইরে থাকা শিশুদের ওপর বিশেষ গুরুত্ব দিবে এবং মেয়ে শিশু, প্রতিবন্ধী শিশু এবং সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের জন্য শিক্ষাকে উন্নত করবে। এটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে শিশুদের ভর্তি, তাদের স্কুলে ধরে রাখা এবং শিক্ষা সমাপনির হার উন্নত করার উপরও জোর দেবে। ইউনিসেফ বরাবরি বাংলাদেশ সরকার এবং শিশু ও তাদের পিতামাতাসহ সকল অংশিদারদের সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে। এই সহায়তার মাধ্যমে, সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসার পাশাপাশি সকল শিশুর জন্য শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা হবে ।
“যুক্তরাজ্য সকল মেয়ে শিশুর ১২ বছরব্যাপী মানসম্মত শিক্ষার অধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার উন্নতি করতে, কিশোরী মেয়েদের স্কুলে থাকতে সহায়তা করতে এবং সবচেয়ে প্রান্তিক শিশুদের মানসম্পন্ন শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করতে আমরা ইউনিসেফ, ব্র্যাক এবং বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে আনন্দিত," বলেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মহামান্য রবার্ট চ্যাটারটন ডিকসন।
২০২১ থেকে ২০২৮ সাল পর্যন্ত এই যৌথ প্রকল্প বাস্তবায়নে যুক্তরাজ্য সরকারের অর্থায়ন ইউনিসেফকে সহায়তা করবে।
###
সম্পাদকদের জন্য নোট:
হাই-রেস ছবি ডাউনলোড করুন এখান থেকে
গণমাধ্যম বিষয়ক যোগাযোগ
ইউনিসেফ সম্পর্কে
বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিনতম কিছু স্থানে কাজ করে ইউনিসেফ। ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে সর্বত্র সব, শিশুর জন্য আরও ভালো একটি পৃথিবী গড়ে তুলতে আমরা কাজ করি।
আমাদের কাজ সম্পর্কে আরো জানতে ভিজিট করুন: www.unicef.org/bangladesh
ইউনিসেফের সাথে থাকুন: Twitter, Facebook, Instagram ও YouTube -এ।
ব্রিটিশ হাই কমিশন ঢাকা সম্পর্কে
ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক বজায় রাখে এবং উন্নয়ন করে। সব মেয়ে শিশুর জন্য ১২ বছরব্যাপী মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যুক্তরাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে যুক্তরাজ্য বিশ্বব্যাপী ১.৫ কোটিরও বেশি শিশুকে মানসম্মত শিক্ষা অর্জনে সহায়তা করেছে, যাদের মধ্যে ৮০ লাখ ছিল মেয়ে শিশু । ২০২৬ সাল নাগাদ, যুক্তরাজ্য বিশ্বব্যাপী আরও ৪ কোটি মেয়ে শিশুকে স্কুলে ভর্তি করার এবং ১০ বছর বয়সের মধ্যে আরও ২ কোটি মেয়ে শিশুকে পড়তে সক্ষম করার লক্ষ্য নির্ধারণ করেছে।
আরও তথ্যের জন্য অনুগ্রহ করে দেখুন www.gov.uk/world/Bangladesh
হাই কমিশনারকে অনুসরণ করুন: Twitter