মাঠপর্যায়ে ইউনিসেফ
সব অঞ্চলে মাঠপর্যায়ে ইউনিসেফের নিবিড় উপস্থিতি
- বাংলা
- English
জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে ফিল্ড অফিস পরিচালনায় ইউনিসেফ অনন্য। সংস্থার কর্মীরা ফিল্ড অফিসগুলো পরিচালনা করেন এবং তারা দেশজুড়ে একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছেন।
বাংলাদেশের আট প্রশাসনিক বিভাগেই আমাদের কার্যালয় রয়েছে। বিভাগগুলো ৬৪ জেলায় বিভক্ত। প্রধান প্রধান শহরের অনুসারে বিভাগগুলোর নাম, যেখানে প্রশাসনিক দপ্তরগুলো অবস্থিত।
শতাধিক ফিল্ড কর্মকর্তা-কর্মচারী স্থানীয় সরকার পর্যায়ে সহযোগীদের সঙ্গে মিলে আমাদের কর্মসূচি বাস্তবায়ন ও তদারকিতে কাজ করছেন।
ঢাকা
বাংলাদেশের অধিকাংশ কার্যক্রমের কেন্দ্রে পরিণত হওয়া রাজধানী ঢাকায় এ বিভাগীয় অফিস। কোটির বেশি মানুষের বসবাসের এই শহর বিশ্বের সবচেয়ে বর্ধিষ্ণু মহানগর।
ইউনিসেফের এই ফিল্ড অফিস থেকে ১৩ জেলায় সংস্থটির কার্যক্রম পরিচালিত হয়। জেলাগুলো হল-
ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল।
চট্টগ্রাম
এই বিভাগ বাংলাদেশের দক্ষিণপূর্ব অঞ্চলজুড়ে, যা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বন্দরনগরী বলে খ্যাত চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর।
এ বিভাগের অন্তর্ভুক্ত পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যার অর্ধেকই জাতিগত সংখ্যালঘু।
চট্টগ্রাম ফিল্ড অফিস ১১টি জেলায় কার্যক্রম পরিচালনা করে: চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালী।
বরিশাল
ছয়টি জেলা নিয়ে বাংলাদেশের দক্ষিণ-মধ্যাঞ্চলের বিভাগ। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর। মূলত ঊপকূলবর্তী এই জেলাগুলো ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ।
কক্সবাজার
ইউনিসেফের কক্সবাজার ফিল্ড অফিস বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক কার্যক্রমে সহায়তা করে, যা রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা সম্প্রদায়কে সাহায্য করে।