জীবনচক্র ও ইউনিসেফ
শিশুদের জন্য আমাদের পরিকল্পনার একটি নতুন যুগ
- পাওয়া যাবে:
- বাংলা
- English
বাংলাদেশে ইউনিসেফের কাজগুলো ২০১৬ সাল থেকে শিশুদের জীবনচক্রের মত করে সাজানো। আগে তা ছিল সেক্টরভিত্তিক, মানে কাজগুলো গোছান হত ইউনিসেফের স্বাস্থ্য, পুষ্টি বা শিক্ষার মত বিভিন্ন বিভাগের আওতায়।
নবজাতক ও ছোট শিশু, প্রাথমিক স্কুলের বয়সের শিশু বা বয়সন্ধিকাল পার করছে যে কিশোর-কিশোরী, তাদের উন্নয়নের চাহিদাগুলো আলাদা।
সেগুলোকে মাথায় রেখে প্রত্যেকটি বয়সের শিশুর জন্য অগ্রাধিকারগুলো খুঁজে বের করে সেগুলোর ওপর একসাথে কাজ করছে ইউনিসেফের বিভিন্ন বিভাগ। এর ফলে উন্নয়নকর্মীরা সমান গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়।
পুষ্টি ও নিরাপদ পয়নিষ্কাশনের কর্মীরা এক লক্ষ্যে কাজ করলে শিশুদের ডায়রিয়া হওয়া এবং তার ফলে গুরুত্বর অসুস্থ হয়ে পরার সম্ভাবনা কমে যায়।
২০১৬ সালে বাংলাদেশ সরকারের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষমাত্রার সাথে মিল রেখে ইউনিসেফ বাংলাদেশের ২০১৬-২০২০ জাতীয় কর্মসূচী প্রণয়ন করা হয়।
তা থেকেই শুরু হয় জীবনচক্রের যাত্রা, যা চারটি দলে বিভক্ত। প্রায় সবগুলোর সাথে জুড়ে আছে নগরায়ন, প্রারম্ভিক সেবা, জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধি শিশুদের উন্নয়ন এবং এরকম আরো কার্যক্রম।
সমাজ বদলে কিশোর-কিশোরী
সম্পৃক্তি ও সচেতনতা



